আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন(ইউপি)পরিষদে গ্রাম- আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার ৪ঠা জুন বিকাল ৪টায় আউচপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে আলোচনা করেন আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি সহ উপজেলা পর্যায়ের গ্রাম আদালতের কর্মকর্তারা। আলোচনা শেষে সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনমুলক
ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। উক্ত ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি,ইউপি সদস্য মোঃ আমজাদ হোসেন,সাংবাদিক আপেল মাহমুদ রাঙা, কম্পিউটার মেন উজ্জল হোসেন সম্রাট বাবর আলী ১নং- ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ ও শহিদুল ইসলাম শহীদ,,, ৪ নং ওয়ার্ড সভাপতি সেকেন্দার আলী,, তারেক জিয়া প্রজন্ম দলের রাসেল রানা ,, শরিফ সহ গ্রাম পুলিশের সদস্য ও আনসার সদস্যরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান
পরিচালনা করেন বাগমারা উপজেলা গ্রাম-আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম।
দৈনিক চেতনার কন্ঠ