ঢাকা | বঙ্গাব্দ

পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক ব্যতিক্রমী পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক ব্যতিক্রমী পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

 নূর মোহাম্মদ, 
পলাশ(নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর পলাশে প্রবীণদের অধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিক-এর আয়োজনে এবং রূপান্তর খুলনার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘পটগান’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।আজ বুধবার (৮ এপ্রিল) বিকালে পলাশ উপজেলা পরিষদ বটতলা চত্বরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে পটগান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রাকীন মাশরুর খান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-পলাশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ হোসাইন, প্রোগ্রাম অফিসার- মোখলেছুর রহমান, সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মইনুল হক, মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান ও শারমিন সুলতানা ও বিভিন্ন ইউনিয়নের আন্তঃপ্রজন্ম ক্লাবের সদস্য ও স্থানীয় জনগণ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের তালের সাথে লোকজ সুরের মূর্ছনায় গানের প্রতিটি চরণে ফুটে উঠছে প্রবীণদের অধিকার, মর্যাদা এবং তাদের প্রতি সমাজের দায়িত্বের কথা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’