ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে ভাড়া বাসার বাথরুম থেকে মুমূর্ষ অবস্থায় এক মহিলা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
রাজৈরে ভাড়া বাসার বাথরুম থেকে মুমূর্ষ অবস্থায় এক মহিলা উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার।

রাজৈর বাস স্ট্যান্ড সংলগ্ন আজিজুল ফরাজীর ভাড়াটিয়া অনিল চন্দ্র কীর্তনীয়ার ছেলে প্রভাষ কীর্তনীয়া ৪০ গ্রাম বড়াইল পেয়ার পুর মাদারীপুর।
 স্ত্রী সংগীতা কীর্তনীয়া কে ভাড়া বাসার তিন তলায় বাথরুমের ভেতর থেকে তালা বন্ধ অবস্থায় উদ্ধার করেছে  ফায়ার সার্ভিসের একটি টিম। উদ্ধারের পর জানা যায় তার স্বামী প্রভাষ কীর্তনীয়া নীজ বাড়ি বড়াইল পেয়ার পুর তার শরীক এর দুইটা বসত বাড়ি কেরসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এবিষয়ে মাদারীপুর থানায় অভিযোগ দায়ের করে, এবং মামলা চলমান আছে। রাজৈর ভাড়া বিল্ডিং এর কেয়ার টিকার জানায় দেড় মাস আগে মাদারীপুর থেকে এসে রাজৈরে এই ভাড়া করা বাড়িতে উঠে। তারপর থেকেই ভাড়াটিয়া প্রভাষ কীর্তনীয়া তার স্ত্রীকে প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতন করে ঘরের ভেতরে তালা বন্ধ করে রেখে যায় । সঙ্গীতার সারা শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন  মাথার চুল কেটে ফেলার চিহ্ন দেখা যায়। সঙ্গীতার একটি ছেলে একটি মেয়ে সন্তান আছে তাদেরকে তার মায়ের কাছে আসতে দেয়না তার পাশান্ড স্বামী। 
ভিকটিম সংগীতা আরো জানাই তার স্বামীর নামে মামলা চলমান তিনি আমাকে প্রতিনিয়ত মারধর করে, এবং বলে এই ঘটনা আশেপাশে কেউকে না বলার জন্য হুমকি দেয়,যদি কেউ জানতে  পারে তাহলে তোরে জানে মেরে ফেলে ফেলবো এই ভয়ে ভ্যাকসিন সঙ্গীতা কাউকে কিছু জানায় না । প্রতিদিন  শারীরিক নির্যাতন ও মারপিট করে তালা বন্ধ করে  রেখে যায় ঘরের ভিতরে,  স্বীকারোক্তি ভিকটিমের ।
 ১৮ জুন রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা ৮ টার সময় তিন তলা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে হাত বের করে ইশারা করে এই সময় প্রতিবেশিরা দেখতে পেয়ে 
টেকেরহাট ফায়ার সার্ভিসের নিকট ফোন দিয়ে অবহিত করে দূত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন টিম নিয়ে ঘরের তিনটা দরজার তালা ভেঙে ভিকটিমকে মহিলাদের সাহায্য নিয়ে বীভৎস অবস্থায় উদ্ধার করে, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে এবং রাজৈর থানা ডিউটি অফিসার এসআই নজরুল ইসলাম এর নিকট ফোন দিয়ে ঘটনার বিবরণ দেন , ডিউটি অফিসার এসআই এনায়েত কে ঘটনার সত্যতা যাচাই করার জন্য পাঠিয়েছি বলে জানান।ঘটনার পর থেকে ভিকটিমের স্বামী প্রভাষ কীর্তনীয়া পলাতক রয়েছে সে একজন মাদারীপুর আদালতের ওয়ারেন্ট ভুক্ত আসামি মাদারীপুর থানা পুলিশ সুত্রে জানা যায়।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন