মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৩৬ জনের এই মর্যাদাপূর্ণ তালিকায় পাবনা-সিরাজগঞ্জ অঞ্চল থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কে এই আরিফা সুলতানা রুমা? অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা পাবনার সন্তান এবং জাতীয়তাবাদী রাজনীতির এক পরিচিত মুখ। তিনি রাজধানী ঢাকার ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার পাশাপাশি পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী। পাবনা-সিরাজগঞ্জ অঞ্চল থেকে তাঁর এই মনোনয়ন প্রাপ্তিতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা বিরাজ করছে।
আরিফা সুলতানা রুমার এই মনোনয়ন লাভ পাবনার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
দৈনিক চেতনার কন্ঠ