জাওয়ান উদ্দিন, কক্সবাজার
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে রাজপথের লড়াকু ও পরীক্ষিত নেতা জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, আগামী সম্মেলন বা পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও পরিশ্রমী এই নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
তৃণমূল নেতাকর্মীদের মতে, জাহাঙ্গীর আলম দীর্ঘ সময় ধরে রাজপথের প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিগত দিনের হামলা, মামলা ও দমন-পীড়ন উপেক্ষা করে তিনি জাতীয়তাবাদী আদর্শের ঝাণ্ডা সমুন্নত রেখেছেন। শ্রমিকদের অধিকার আদায়ে তার আপসহীন নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতা ঈদগাঁও উপজেলার শ্রমিক রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
স্থানীয় শ্রমিক দলের একাধিক নেতা জানান, ঈদগাঁও উপজেলায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হলে জাহাঙ্গীর আলমের মতো নেতৃত্ব অত্যন্ত জরুরি। তিনি তৃণমূলের সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখেন এবং সাধারণ কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকেন। তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করলে উপজেলা শ্রমিক দল একটি শক্তিশালী সংগঠনে রূপান্তর হবে বলে তারা আশাবাদী।
এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক দলের তৃণমূল কর্মীরা বলেন, "আমরা এমন একজনকে নেতৃত্বে চাই যিনি রাজপথ চিনে এবং নেতাকর্মীদের মূল্যায়ন করতে জানে। জাহাঙ্গীর আলম আমাদের কাছে সেই আস্থার নাম। আমরা কেন্দ্রীয় ও জেলা কমিটির কাছে বিনীত অনুরোধ করছি যেন ত্যাগী এই নেতাকে যথাযথ মূল্যায়ন করা হয়।"
উল্লেখ্য, ঈদগাঁও উপজেলা শ্রমিক দলের কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলমের নাম সর্বত্র আলোচনায় উঠে এসেছে
দৈনিক চেতনার কন্ঠ