স্টাফ রিপোর্টার ।
মাদারীপুরের রাজৈরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের কর্মসূচির কার্যক্রম চলমান, তারই ধারাবাহিকতায়
আজ ১৩ জুন রোজ শনিবার সকাল ১১ টার সময় রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন কালে তিনি রাজৈর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন প্রকার ফলজ ,বনজ,ও ঔষধি গাছ রোপন করেছেন।
এ সময় তিনি বলেন বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক আমরা রাজৈর উপজেলায় প্রতিটি ইউনিয়নে রাস্তার পাশে গাছ রোপন করব এই গাছ মানুষকে অক্সিজেন দেয়, ভারসাম্য রক্ষা করে, গাছ আমাদের বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করি, তাই এই গাছ লাগানো কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, উপজেলা বিএনপি'র অন্যতম নেতা মোঃ আরিফ হাওলাদার, বিএনপি নেতা ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ আবুল হাসান খান, ও বিএনপির নেতা ও রাজৈর পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ মহসিন ফকির এবং বিএনপি'র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক চেতনার কন্ঠ