কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জে স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন অরণ্য যুব সংঘ-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ০৬ মার্চ ২০২৬ ইং তারিখে মাদারগঞ্জ পাড়ের ভিটা দারুন নাজাত নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এবং হযরত ফাতেমা (রাঃ) বালিকা মাদ্রাসায় প্রায় শতাধিক শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এছাড়াও উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত ইসলাম, সবুজ বাংলাদেশ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফ মাহমুদ, কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সদস্য নাজিমুল ইসলাম সহ অত্র মাদ্রাসার কমিটি বৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরণ্য যুব সংঘ কুড়িগ্রাম জেলার কোষাধ্যক্ষ মোঃ মোজাম্মেল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মীর মোশারফ হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের সদস্য মোঃ আব্দুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং রমজানের তাৎপর্য তুলে ধরতেই এ আয়োজন। সংগঠনটির স্লোগান— “একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাচাই” কে ধারণ করে পরিবেশ রক্ষায় ও সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, অরণ্য যুব সংঘ একটি অরাজনৈতিক পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে বৃক্ষরোপন বৃক্ষবিতরণ কার্যক্রমসহ বিভিন্ন মানবিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আব্দুস সোবহান জুয়েল।
অনুষ্ঠান শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সংগঠনের সকল ডোনার এবং সকল সদস্যসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ মুহিবুল্লাহ সরকার হুজুর। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
দৈনিক চেতনার কন্ঠ