ঢাকা | বঙ্গাব্দ

উচাখিলা মানবসেবা ফাউন্ডেশন: অসহায়দের মাঝে ঈদ ফুড প্যাকেজ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
উচাখিলা মানবসেবা ফাউন্ডেশন: অসহায়দের মাঝে ঈদ ফুড প্যাকেজ বিতরণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


জুনাঈদ আল হাবিব 
স্টাফ রিপোর্টার 
ফোন: 01608783515


ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উচাখিলা মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগের আওতায় মোট ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়, যা ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে সুবিধাবঞ্চিত মানুষের জন্য।

শুক্রবার সকাল প্রায় ১১টার দিকে উচাখিলা বাজার থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে ফাউন্ডেশনের সদস্যরা দলবদ্ধভাবে বিভিন্ন গ্রাম পরিদর্শন করে বাড়ি বাড়ি গিয়ে এসব ফুড প্যাকেজ পৌঁছে দেন। এতে করে অনেক অসহায় পরিবার ঈদের আগে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

ফুড প্যাকেজে ছিল চিনি , সেমাই  তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, যা একটি পরিবারের ঈদ উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। পুরো কার্যক্রমটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এ সময় উচাখিলা মানবসেবা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

 এ মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অনেকে এ ধরনের উদ্যোগকে আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’