ঢাকা | বঙ্গাব্দ

বাগমারায় ৯নং- ওয়ার্ড শুভডাঙ্গা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
বাগমারায় ৯নং- ওয়ার্ড শুভডাঙ্গা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি 


রাজশাহী বাগমারা উপজেলার ৯- নং শুভডাঙ্গা
ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মছম‌ইল রাজ বাড়ীতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী করা হয়েছে। শনিবার  (৭ই জুন ) সন্ধ্যায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত,গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বললেন আদালতে অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলোও যায় গ্রাম আদালতে,,গ্রাম আদালতের সেবা সম্পর্কে  জনসচেতনতা বৃদ্ধিতে ভিডিও  শো প্রদর্শন করা হয়,  উক্ত ভিডিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃমোশাররফ হোসেন,, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাজমুল হক  সহকারী শিক্ষক মোঃ আজাহারআলী সরদার, সহকারী অধ্যাপক গোড়শার কলেজ শ্রী সমরেশ কুমার, প্রভাষক জনাব মোঃ সাজ্জাদ হোসেন,বুজরুক কৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আমজাদ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ আফজাল হোসেন সরদার, সমাজসেবক মো: দুলাল হোসেন, গ্রাম পুলিশ,আরো উপস্থিত ছিলেন কমিউনিটির জনসাধারণ  পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয় করন তৃতীয় পর্যায়ে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ