ঢাকা | বঙ্গাব্দ

কচুয়া বিশ্বরোডে অবৈধ পার্কিং: সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ৯ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
কচুয়া বিশ্বরোডে অবৈধ পার্কিং: সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ৯ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


মোঃ রায়হান মিয়া
 কচুয়া চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া বিশ্বরোড এলাকায় সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং করার দায়ে অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার আবু নাছির 

অভিযান পরিচালনা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় এ জরিমানা আদায় করা হয়।

স্থানীয় প্রশাসনের তদারকিতে পরিচালিত এ অভিযানে সড়কে অবৈধভাবে যানবাহন রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে পাঁচজনকে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন— রাসেল (২,০০০ টাকা), তারেক (২,০০০ টাকা), সোহাগ (২,০০০ টাকা), আরমান (২,০০০ টাকা) এবং শাওন (১,০০০ টাকা)।

কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার আবু নাছির জানান, কচুয়া বিশ্বরোড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিংয়ের কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

এ সময় সংশ্লিষ্টদের সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মোঃ রায়হান মিয়া 
কচুয়া উপজেলা প্রতিনিধি 
মোবাইল -০১৮১১-১২৩১৯৪

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট