ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে এক অসহায় প্রতিবন্ধী ভিক্ষুককে হুইল চেয়ার উপহার দিলেন উপজেলা নির্বাহী অফিসার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
পাঁচবিবিতে এক অসহায় প্রতিবন্ধী ভিক্ষুককে  হুইল চেয়ার উপহার দিলেন উপজেলা নির্বাহী অফিসার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া সরদারপাড়া মৃত বয়েনউদ্দিনের ৭ম ছেলে রবিউল ইসলাম। তিনি জন্মগতভাবেই প্রতিবন্ধী তার দুটি পা নেই। তার জীবিকা ভিক্ষাবৃত্তি। প্রতিদিনই ক্ষুধা নিবারণের জন্য এটিই যেন তার পেশা। নিরুপায় হয়ে এই পেশাকেই যেন বাধ্যতামূলকভাবেই বেছে নিতে হয়েছে বরিউলকে। প্রতিদিনই তিনি পাঁচবিবি পৌর পার্কের সামনে ভিক্ষার জন্য বসে থাকেন। তার যাতায়াতের অনেক কষ্ট হতো। একদিন তার এই কষ্টটি চোঁখে পড়ে পাঁচবিবি থানার দ্বায়িত্বপ্রাপ্ত ডিএসবির এসআই নুরুল ইসলামের। তিনি নিজ খরচে রবিউল ইসলামের ছবিসহ আবেদন করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেন তারই পরিপ্রেক্ষিতে আজকে ২৬ শে মার্চ উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ ডিএসবির এসআই নুরুল ইসলামের হাতে বুঝে দেন হুইল চেয়ারটি। ওখান থেকে নেওয়ার পর হুইল চেয়ারটি রবিউলের হাতে তুলে দেন ডি, এস,বির এস আই নুরুল ইসলাম  রবিউল তার অনুভূতি প্রকাশ করতে অনেকটাই আনন্দ উচ্ছ্বসিত হয়ে কেঁদে ফেলেন এবং ডিএসবির এসআই নুরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান এবং তাদের জন্য দোয়া করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ