ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে গাঁজার গাছসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
কুড়িগ্রামের উলিপুরে গাঁজার গাছসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


কুড়িগ্রাম, ১১ এপ্রিল ২০২৬ খ্রি.
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম।

অদ্য ১১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০:৫০ ঘটিকায় উলিপুর থানাধীন তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় রাত্রিকালীন মোবাইল-১ আইন শৃঙ্খলা ও মাদক বিরোধী ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক ব্যক্তি মাটিয়াল আদর্শ বাজার এলাকায় বর্গা নেওয়া জমিতে গাঁজা গাছের চাড়া চাষ করেছেন। উক্ত সংবাদের ভিত্তিতে উলিপুর থানা মোবাইল-১ টিম দ্রুততম সময়ে উক্ত স্থানে উপস্থিত হয়ে মাটিয়াল আদর্শ বাজার এলাকার মাদক কারবারি মোণ রওশন আলম ওরফে দেলদার (৪৭) কে গ্রেফতার করে এবং ৫ টি ছোট, বড় গাঁজা গাছের চাড়া ও ৬টি গাঁজা পাতা সহ ডাল জব্দ করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, উলিপুর থানাধীন মাটিয়াল আদর্শ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজার গাছসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ ।  উক্ত ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি