স্টাফ রিপোর্টার।
অভাব নয়, সীমাহীন লোভই দূর্নীতির প্রধান কারণ , এই বিষয়েয় উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুরের রাজৈর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার আবদুল মতিন এর সভাপতিত্বে ১১ জুন রোজ বৃহস্পতিবার সকাল ১০-৩০ মিনিটের সময় অনুষ্ঠিত হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক।
দূর্নীতি দমন কমিশন সমন্বিত, জেলা কার্যালয় মাদারীপুর এর পরিচালনায় এবং রাজৈর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির ব্যাবস্থাপনায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা সফল ভাবে সম্পূর্ণ হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৪ টি দল টেকেরহাট শহীদ সরদার সাজাহান বিদ্যালয়, রাজৈর কে জে এস বিদ্যালয়, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়, আম গ্রাম উচ্চ বিদ্যালয়।
মডারেটর এর আসনে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, বিচারক এর দায়িত্ব পালন করেন। মোতালেব হাওলাদার প্রধান শিক্ষক কাশিমপুর মেহেরআলী উচ্চ বিদ্যালয়, বাবু ননী গোপাল ঘোষ, প্রভাষক আশ্বাফুন নেছা , সরকারি লুনদী কলেজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগন ।
দৈনিক চেতনার কন্ঠ