ঢাকা | বঙ্গাব্দ

ক্ষেতলালে স্টার্টআপ,বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
ক্ষেতলালে স্টার্টআপ,বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালে তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে ক্ষেতলাল উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রউফ, থানার অফিসার ইনচার্জ ওসি মোক্তারুল আলম, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম এবং সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক অংশ নেন। এতে মোট ৩০ জন শিক্ষার্থী এবং ২০ জন শিক্ষক তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, পরিবেশবান্ধব উদ্যোগ এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানমূলক নানা ধারণা তুলে ধরেন। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আরও এগিয়ে যেতে তাদের উৎসাহিত করেন।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, গবেষণামুখী চিন্তাধারা গড়ে তোলা এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর তরুণ প্রজন্ম গড়ে তুলতেও এ ধরনের উদ্যোগ বিশেষ সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন অতিথিরা এবং তাদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।

১২.০৬.২৬
মোশারফ সরকার 
জয়পুরহাট 
০১৭৩৭ ৪১৬৬৬৩

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ