ঢাকা | বঙ্গাব্দ

*মাদারীপুর মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান আটক ( ২)

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
*মাদারীপুর মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান আটক ( ২) ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার।

*৫ জুন রোজ শুক্রবার মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বিশেষ অভিযানে মাদারীপুর সদর থানা কর্তৃক মাদারীপুর থানা এলাকা হতে ৬০৭ (ছয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার সংক্রান্তে প্রেস রিলিজ।*

 ০৫/০৬/২০২৬ খ্রি. তারিখ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জনাব ফারিহা রফিক ভাবনা মহোদয়ের নির্দেশনায় ও  মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম আজাদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মো: মহসীন, এসআই(নিঃ)/মেহেদী হাসান, এসআই(নিঃ)/রমজান আলী সজল, এএসআই(নিঃ)/মনিরুজ্জামান, এএসআই(নিঃ)/মানোয়ার হোসেন ও সংগীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া  ইং ০৫/০৬/২০২৬ তারিখ  ১৮.৩০ ঘটিকার সময় ঘটনাস্থল মাদারীপুর জেলার সদর মডেল থানাধীন কুনিয়া ইউনিয়নের রাজদরদী সাকিনস্থ জনৈক রহমান বেপারীর বাড়ির সামনে রাস্তার উপর হইতে আসামী

০১। মোঃ এনায়েত বেপারী(৩০), পিতা-আঃ রহমান বেপারী, মাতা-ছকিনা বেগম, সাং-রাজদরদী, ০২। তাইজুল ইসলাম(৩২), পিতা-কালু বেপারী, সাং-দিয়াপাড়া, উভয় থানা- মাদারীপুর সদর, জেলা-মাদারীপুরদ্বয়কে আটক করা হয়। আটকৃতদের নিকট হতে  *সর্বমোট- (৫০০+১০৭)=৬০৭ (ছয়শত সাত) পিচ ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমান ১,৮২,১০০/- (এক লক্ষ বিরাশি হাজার একশত) টাকা এবং ইয়াবা বিক্রির নগদ ৯,৬১০/-( নয় হাজার ছয়শত দশ) টাকা* উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর সদর মডেল থানার মামলা নং- ২০, তারিখ-০৫/০৬/২০২৬ খ্রি. ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ রুজু হয়।

*মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।*



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে