ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাট সীমান্তে বিজিবি’র অভিযানে : মালিকবীহিন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
ভোলাহাট সীমান্তে বিজিবি’র অভিযানে : মালিকবীহিন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
(স্টাফ রিপোর্টার)  মোঃ  রনি রজব 
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে ভোলাহাট বিওপির একটি টহল দল এই মাদকগুলো উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোলাহাট বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ সোনারুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযানে নামে। টহল দলটি সীমান্ত পিলার ১৯৫/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের আলালপুর গ্রামের একটি আমবাগানে তল্লাশি চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করা হয়।
মহানন্দা ব্যাটেলিয়ন (৫৯ বিজিবি) এর মিডিয়া সেল জানিয়েছে, আটককৃত এই নেশাজাতীয় সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ