ছাব্বির খান উপজেলা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতি সন্তান সরফরাজ আহমেদ সরফু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো শ্রীমঙ্গলের জন্য একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
শ্রীমঙ্গলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।
* তাঁদের মতে, সরফরাজ আহমেদ সরফুর মতো একজন যোগ্য ব্যক্তির বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া দেশের ক্রিকেটের জন্য যেমন ইতিবাচক, তেমনি শ্রীমঙ্গলের তরুণদের জন্যও অনুপ্রেরণার উৎস।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
শ্রীমঙ্গলের মানুষ বিশ্বাস করেন, দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করে সরফরাজ আহমেদ সরফু নিজ এলাকার সুনাম আরও উজ্জ্বল করবেন এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দৈনিক চেতনার কন্ঠ