ঢাকা | বঙ্গাব্দ

বিয়াঘাট বাবলাতলার ঐতিহাসিক ঘোড়া দৌড় মেলা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2026 ইং
বিয়াঘাট বাবলাতলার ঐতিহাসিক ঘোড়া দৌড় মেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

এস এম পারভেজ তালুকদার, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি

আজ ২৭ শে মার্চ রোজ সোমবার গুরুদাসপুর উপজেলার ২ নং বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলার ঐতিহাসিক ঘোড়া দৌড় মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই যুগ ধরে এই গ্রাম বাংলার ঐতিহ্য সাংস্কৃতি ধরে রাখার লক্ষে, প্রতিবছর ১৪ ই বৈশাখ এই দিনে বিয়াঘাট ইউনিয়নের এলাকাবাসী উদ্যোগে এই মেলা করে থাকে, ঠিক সেই ধারাবাহিকতায় এই বছরও তরুণ উদীয়মান বি এন পির নেতা ও সমাজ সেবক, মোঃ মশিউর রহমান টিপুর সভাপতিত্বে ২ দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, সংসদ সদস্য, নাটোর ৪ গুরুদাসপুর ও বড়াইগ্রাম, বিশেষ অতিথি আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, আহবায়ক গুরুদাসপুর উপজেলা বি এন পি, মোহাম্মদ আলী সাবেক সাংগঠনিক সম্পাদক গুরুদাসপুর উপজেলা বি এন পি, উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মশিউর রহমান টিপু, বি এন পি নেতা ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিয়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক , সাবেক প্রচার সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বি এন পি, ইঞ্জিনিয়ার নাসিমা হক, সাধারণ সম্পাদিকা গুরুদাসপুর উপজেলা মহিলা দল, দুই দিনের এই ঐতিহাসিক ঘোড়া দৌড় মেলায় প্রথম দিন বিভিন্ন এলাকা থেকে ঘোড়া নিয়ে এসে ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং বিজয়ী ঘোড়া দৌড় প্রতিযোগীদের পুরস্কার বিতরণী করা হয়। এবং রাত দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ রিপন শিং, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল ও আগামী গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইচ চেয়ারম্যান পদপ্রার্থী, এবং সঙ্গে ছিলেন মোঃ রিন্টু হাসান, সাধারণ সম্পাদক, ২ নং বিয়াঘাট ইউনিয়ন যুবদল, মোঃ সান্ত মৃধা,সাধারণ সম্পাদক, ২ নং বিয়াঘাট ইউনিয়ন ছাত্রদল, সার্বিক তত্ত্বাবধানে মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্য ২ নং বিয়াঘাট ইউনিয়ন পরিষদ, মোঃ বদিউজ্জামান অপু, বি এন পি নেতা, ২ নং বিয়াঘাট ইউনিয়ন, এছাড়াও বিয়াঘাট ইউনিয়ন বি এন পির বিভিন্ন পর্যায়ের নেতা কমী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ

বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ