ঢাকা | বঙ্গাব্দ

মির্জাপুরে রাম প্রসাদ পর্তুগালে ট্রেন দুর্ঘটনা নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
মির্জাপুরে রাম প্রসাদ পর্তুগালে ট্রেন দুর্ঘটনা নিহত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
বছির আহমেদ মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরের রাম প্রসাদ (৩৫) নামে এক যুবক পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন। 
 গত মঙ্গলবার (১২মে) দেশটির স্থানীয় সময় বিকেলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও চার বাংলাদেশি অভিবাসী গুরুতর আহত হয়েছেন।
নিহত রাম প্রসাদ সরকার মির্জাপুর পৌর এলাকার সরিষাদাইড় গ্রামের নিপেন্দ্র সরকারের ছেলে।
জানা গেছে, রাম প্রসাদ মির্জাপুর বাজারে ল্যাপটপ-কম্পিউটার মেরামতের ব্যবসা করতেন। গত ১০ দিন আগে পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন।
পর্তুগালের বসবাসকারী বাংলাদেশীদের বরাদে জানা গেছে, পাঁচজন বাংলাদেশি অভিবাসীকে নিয়ে একটি মাইক্রোবাস পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগার্ভ প্রদেশের মেশিলহোইরা গ্রান্দে এলাকার একটি রেলক্রসিং অতিক্রম করছিলেন। এসময় দ্রুতগতির ট্রেন গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাম প্রসাদ সরকার।
এ সময় দমকল বাহিনী, পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহতের লাশ দেশে ফেরা নিয়ে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। বর্তমানে তার লাশ পর্তুগালের ফারো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে রাম প্রসাদের নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু