ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে নাচোলে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাচোল প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। শনিবার (৯ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুরশেদপুর বিরেন বাজার সংলগ্ন রুহুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রুহুল আমিন জানান,জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে এক‌ই এলাকার জয়নাল হাজারীর ছেলে সাগরের সাথে তার বিরোধ চলছিল। এই বিরোধের জেরে শনিবার গভীর রাতে সাগর ও তার সহযোগীরা রুহুল আমিনের বাড়ি লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় বাড়ির পাশে পড়ে থাকে। গভীর রাতে বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নাচোল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ রুহুল আমিনের বাড়ির উঠান থেকে কালো কসটেপ দিয়ে মোড়ানো ১টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, (মৌখিক) 
"আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 
স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন