নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল ২০২৬) গোমস্তাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত আসামী মোঃ হাবিবুর রহমান (পিতা-মৃত আব্দুল হামিদ), তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার গোপালনগর মোড়ের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গোমস্তাপুর থানার মামলা নং-২৩, তারিখ ২২/০৪/২০২৬ খ্রিষ্টাব্দের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীর নিকট থেকে আনুমানিক ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম জোরদার করা হবে।
দৈনিক চেতনার কন্ঠ