ঢাকা | বঙ্গাব্দ

১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে দীপেন দেওয়ানের সঙ্গে মতবিনিময় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 1, 2026 ইং
১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে দীপেন দেওয়ানের সঙ্গে মতবিনিময় সভা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এম এস শ্রাবন মাহমুদ

রবিবার (১ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি। এছাড়াও রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জনসেবামূলক কার্যক্রম জোরদার করা এবং সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট সকল দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান এবং উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনসেবার মান বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে একটি সমৃদ্ধ পার্বত্য জেলা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা