ঢাকা | বঙ্গাব্দ

মান্দায় বসতবাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
মান্দায় বসতবাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


আল আমিন নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মান্দা উপজেলার বাদলঘাটা গ্রামে বসতবাড়িতে ঢুকে এক বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের শিখিল সরকার (৬০) ও তাঁর স্ত্রী কবিতা সরকার (৫৫)। এ ঘটনায় একই গ্রামের বিদ্যুৎ হোসেন প্রামাণিক, তার স্ত্রী হাজেরা বেগম ও মা বিলকিস বেগমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।ভুক্তভোগী শিখিল সরকার জানান, তাদের বসতবাড়ির পাশে খতিয়ানভুক্ত একটি পুকুর দীর্ঘদিন ধরে ভরাট হয়ে ছিল। পুকুরটি সংস্কারের জন্য জেলা প্রশাসনের রাজস্ব শাখায় আবেদন করলে বিভিন্ন দপ্তর তদন্ত শেষে শর্তসাপেক্ষে অনুমতি দেয়। শুক্রবার সকালে খননযন্ত্র দিয়ে কাজ শুরু করলে প্রতিবেশী বিদ্যুৎ হোসেন ও তার স্বজনরা বাধা দেন এবং গালিগালাজ করেন।তিনি অভিযোগ করেন, একপর্যায়ে তারা কাজের শ্রমিকদের মারধর করে এবং পরে বাড়ির ভেতরে প্রবেশ করে পুকুর খননের জন্য ৫ লাখ টাকা দাবি করে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
অভিযুক্ত বিদ্যুৎ হোসেন দাবি করেন, পূর্বে পুকুর সংস্কারের কথা বলে শিখিল সরকার তার কাছ থেকে টাকা নিয়েছেন। সেই টাকা ফেরত না দিয়ে নিজেই কাজ শুরু করায় বিরোধ সৃষ্টি হয়েছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’