ঢাকা | বঙ্গাব্দ

মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিন ভুইয়া স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিন ভুইয়া স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মো: এনামুল ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিন ভুইয়া স্মরণে একটি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ক্রীড়া সংগঠন জয়কা রামনগর সোনালী ঊষা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে এলাকার বিভিন্ন দলের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফিক।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব হিমেল আহমেদ হিমু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব রকি ভুইয়া। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিন ভুইয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস