মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
আলু উৎপাদনে দেশের অন্যতম জেলা জয়পুরহাট এর মধ্যে পাঁচবিবি উপজেলার কৃষকেরা দীর্ঘদিন ধরেই আলু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তবে চলতি মৌসুমে আলু চাষ কৃষকদের জন্য আশীর্বাদ না হয়ে দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
গত মৌসুমে আলুর দাম কম থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছিলেন উপজেলার কৃষকেরা। সেই ক্ষতি কাটিয়ে উঠতে চলতি মৌসুমে আরও বেশি জমিতে আলু চাষ করেন তারা। কিন্তু মৌসুমের শুরু থেকেই আলুর বাজারে ধস নামে। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে কৃষকদের।
কৃষকদের আশা ছিল মৌসুমের শেষ দিকে বাজার কিছুটা চাঙ্গা হবে। কিন্তু ঠিক সেই সময় টানা বৃষ্টিতে অনেক জমির আলু পানির নিচে তলিয়ে যায়। এতে করে ক্ষেতের আলু নষ্ট হয়ে গেছে ধরছে পচন জমি থেকে আলু তুলে রাস্তার পাশে সারি করে রাখছেন তবে বিক্রির জন্য পাচ্ছেন না পাইকার। আলু উত্তলনের খরচ বাড়ছে দ্বিগুণ।
১ মন আলু বিক্রি হচ্ছে ২০০ টাকা মন এই দিকে একটি বস্তা কিনতে হচ্ছে ১০০-১২০ টাকা দিয়ে। আলু এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দিশেহারা হয়ে পরেছেন কৃষকেরা।উপজেলার বৃদ্ধি গ্রামের কৃষক দিলদার আলী মন্ডল বলেন গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে এ বছরে আলু বেশি করে বপন করেছিলাম কিন্তু টানা কয়েক দিনের বৃষ্টিতে এবং বাজারে আলুর দাম না থাকায় এবারও আলুতে ব্যাপক লোকসান হবে বলে তিনি জানান।
কৃষকদের অভিযোগ, গত বছরের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবার আরও বড় লোকসানের মুখে পড়েছেন তারা।
স্থানীয় কৃষকদের মধ্যে উপজেলার আওলাই ইউনিয়নের চেয়ারম্যান ইকরামুল হক চৌধুরী (তৌহিদ) বলের গত বছরের ক্ষতি কাটিয়ে তোলার জন্য এ বারে ৪৫ বিঘা জমিতে আলু চাষ করেছি কিন্তু বাজার মূল্য না থাকায় এবারও আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি তিনি আরো দুঃখ করে বলেন আলুর বাজার মূল্য না থাকায় এখনো ২ বিঘার জমির আলু পানির নিচে তলিয়ে আছে লোকসান হবে বলে মরমে তিনি মনের দুঃখে আলু জমি থেকে উত্তোলন করেননি তার দাবি, সরকার যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সহায়তা বা প্রণোদনার ব্যবস্থা করে, তাহলে তারা আবারও আলু উৎপাদনে আগ্রহী হতে পারবেন। অন্যথায় আগামী মৌসুমে আলু চাষ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এবিষয়ে পাঁচবিবিতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দীন বলেন,এবছর পাঁচবিবিতে ৬৩৯০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে আলুর দাম না থাকায় সঠিক সময়ে আলু উত্তলন না করায় দুই দিনের বৃষ্টিতে প্রায় ৪৫ হেক্টর জমির আলু পানিতে তলিয়া আছে এতে ক্ষতির সম্মুখীন হয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ