ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


জুনাঈদ আল হাবিব 
স্টাফ রিপোর্টার 
ফোন: 01608783515


“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা-এ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান এবং সঞ্চালনা করেন বারী সুমন। এতে বক্তব্য রাখেন রবিউল আজম (অফিসার ইনচার্জ, ঈশ্বরগঞ্জ থানা), ফাতেমাতুজ্জহুরা (উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা), নন্দন কুমার দেবনাথ (উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা), নুসরাত বিনতে আনিস (উপজেলা খাদ্য কর্মকর্তা), ফারজানা আজাদ সুমী (উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা) এবং মোশারফ হোসেন (উপজেলা পল্লী উন্নয়ন অফিসার)।

এসময় উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের নারী সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, সমতা ও নিরাপদ সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য