রাজৈরে এইমস ফুড বেভারেজ ফ্যাক্টরিতে মোবাইল কোর্টের অভিযান
স্টাফ রিপোর্টার ।
২১ মে, ২০২৬, রোজ বৃহস্পতিবার বিকেলে রাজৈর উপজেলাধীন আম গ্রাম ইউনিয়নে *এইমস ফুড এন্ড বেভারেজ নামক একটি ফুড ফ্যক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির।
এ সময় বি এসটি আইয়ের লাইসেন্স ও ল্যাব টেস্ট ছাড়াই এবং ফুড গ্রেড কেমিক্যাল বাদে গুড়া রঙ ব্যবহার করে বাচ্চাদের ফ্লেভার ড্রিংক্স, ললিপপ ড্রিংক্স তৈরি ও বাজারজাতকরণের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কে বিএসটিআই আইন, ২০১৮ এর ২৭ ধারায় ৩০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত ফ্যাক্টরির মালিকের কাছে কাগজপত্র লাইসেন্স দেখতে চাইলে ফ্যাক্টরির মালিক তা দেখাতে ব্যর্থ হয় ।
সে কারণে ফ্যাক্টরিটি কে সাময়িক সীল গালা করে দেওয়া হয়।
এবং ফ্যাক্টরিতে উৎপাদিত শিশু খাদ্যদ্রব্য জব্দ করে এবং প্রয়োজনীয় স্যাম্পল ল্যাব টেস্ট করার জন্য বি এসটি আইয়ের বরাবর প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা করে ।
মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির ।
দৈনিক চেতনার কন্ঠ