ঢাকা | বঙ্গাব্দ

‎কুড়িগ্রামে ‘আর্ন লিভ লিভ’-এর পক্ষ থেকে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার আয়োজন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
‎কুড়িগ্রামে ‘আর্ন লিভ লিভ’-এর পক্ষ থেকে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার আয়োজন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আব্দুর রহমান 

‎পবিত্র মাহে রমজানের সহমর্মিতা ও সম্প্রীতির চেতনায় কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে সামাজিক সংগঠন আর্ন এন লিভ–এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার বিতরণ কার্যক্রম-২০২৬।
‎সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে প্রায় দুই শতাধিক অসহায়, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ‘প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
‎কর্মসূচিটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি। আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ধারণ করে মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‎ইফতার গ্রহণ করতে আসা স্থানীয় কয়েকজন বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এক শ্রমজীবী ব্যক্তি জানান, “রোজার দিনে ইফতার পেয়ে খুবই উপকার হয়েছে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।” আরেকজন বলেন, “রমজানে এ ধরনের আয়োজন আমাদের মতো মানুষের জন্য অনেক বড় সহায়তা।”
‎সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, টেকসই কর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে আর্ন এন লিভ। এরই ধারাবাহিকতায় রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই ইফতার আয়োজন করা হয়।
‎আয়োজকরা ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’