ঢাকা | বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে টঙ্গীর দুই বস্তি থেকে আটক ১৪ জন

  • নিউজ প্রকাশের তারিখ : May 22, 2026 ইং
মাদকবিরোধী অভিযানে টঙ্গীর দুই বস্তি থেকে আটক ১৪ জন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন: গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই বস্তি এলাকা থেকে ১৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে এরশাদনগর ও হাজী মাজার বস্তিতে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, জিএমপির চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কয়েকদিন কৌশলগত বিরতির পর হঠাৎ করেই এ অভিযান চালানো হয়। প্রথমে এরশাদনগর বস্তিতে অভিযান পরিচালনা করে ৯ জনকে আটক করা হয়। পরে হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে আরও ৫ জনকে আটক করা হয়। এসময় উভয় এলাকা থেকে মাদকদ্রব্য এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

স্থানীয় একটি গোপন সূত্র জানায়, অভিযানের তথ্য আগেই ফাঁস হয়ে যাওয়ায় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি ও মাদকসেবী এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফলে পুলিশের অভিযানে কয়েকজন আটক হলেও বড় ধরনের কোনো মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন। তিনি জানান, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দুই বস্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল বলছে, টঙ্গীর বস্তি এলাকাগুলোতে মাদক কারবার ও সেবন দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে এসব এলাকায় মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়