ঢাকা | বঙ্গাব্দ

নাজিরপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
নাজিরপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার, নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, 

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদে “অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে—চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালত বিষয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে বিচারপ্রাপ্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী চৌধুরী মোঃ আলীউর রহমান ও সাব্বির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ আদালতের দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত ব্যয় এড়িয়ে ন্যায়বিচার পেতে পারেন।
আলোচনা সভা শেষে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকার মাধ্যমে গ্রাম আদালতের কার্যকারিতা, বিচার প্রক্রিয়া এবং সাধারণ মানুষের উপকারিতার বিভিন্ন বিষয় ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। এতে উপস্থিত দর্শকরা আগ্রহের সঙ্গে নাটিকাটি উপভোগ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য