ঢাকা | বঙ্গাব্দ

গোমানি নদীতে ভেসে উঠল সিংড়ার বৃদ্ধের মরদেহ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
গোমানি নদীতে ভেসে উঠল সিংড়ার বৃদ্ধের মরদেহ। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:এস এম পারভেজ তালুকদার, 

নাটোরের গুরুদাসপুর উপজেলার সাহাপুর কালীনগর এলাকায় গোমানি নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ব্যক্তি নাটোরের সিংড়া উপজেলার শান্তনগর গ্রামের মৃত চান্দুলা প্রামাণিকের ছেলে হাবিবুর রহমান (৮০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) দুপুরে হাবিবুর রহমান আত্রাই নদীতে গোসল করতে নামেন। 

এ সময় নদীর প্রবল স্রোতে তিনি ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে নদীর স্রোতে ভেসে তাঁর মরদেহ গুরুদাসপুর উপজেলার সাহাপুর কালীন এলাকায় আজগর হাজির ধানের চাতাল সংলগ্ন গোমানি নদীর ঘাটে এসে পৌঁছে।

বিকেল প্রায় ৪টার দিকে ধানের চাতালের শ্রমিকরা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে সেটি তীরে তুলে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরবর্তীতে সিংড়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্রাই নদীতে নিখোঁজ হওয়ার পর ভেসে এসে গোমানি নদীতে মরদেহটি পাওয়া যায়। 

পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি