ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে সংঘবদ্ধ হামলায় ৩ জন আহত, একজনের অবস্থা সংকটাপন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
ঈশ্বরগঞ্জে সংঘবদ্ধ হামলায় ৩ জন আহত, একজনের অবস্থা সংকটাপন্ন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব,বিজ্ঞাপন ব্যবস্থাপক :

 ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েতনগর গ্রামে সংঘবদ্ধ হামলার ঘটনায় তিন যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন খোকন মিয়া (৩৫), আক্তার হোসেন (২৪) ও খায়রুল ইসলাম (২৫)। গুরুতর আহত খোকন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে দুপুরে এনায়েতনগর গ্রামে পূর্ববিরোধকে কেন্দ্র করে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় নয়ন মিয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানা-য় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে এবং তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ