প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 12, 2026 ইং
রাজৈরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার ।
Startup Science project and lnnovation ldea Showcasing program
মেধা -বিজ্ঞান -উদ্ভাবনের দেশ
সবার আগে বাংলাদেশ।
১২ ই জুন রোজ শুক্রবার বেলা ১২ টার সময়,এডিকেশনাল এক্সিলেন্স সাপোর্ট ইসকিম EESS এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর আয়োজনে, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে ও রাজৈর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বাবু ননী গোপাল ঘোষ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়াএই বিজ্ঞান প্রযুক্তি মেলা ফিতা কেটে শুভ উদ্বোধন করেন । উদ্বোধন শেষে বিজ্ঞান প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বিজ্ঞান প্রযুক্তি মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে গঠন মূলক বক্তব্য রাখেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে মাদক মুক্ত সমাজ গড়ে তোলা ও ছেলে মেয়েদের অধিক কারিগরি শিক্ষা ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশেও দেশের বাইরে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য উপদেশ দেন।
আরও বক্তব্য রাখেন সভার সভাপতি ও রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক
উক্ত প্রযুক্তি মেলায় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, রাজৈর থানার ওসি তদন্ত মোঃ কুতুবউদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ,ছাএ ছাত্রী বৃন্দ, বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজ।
উক্ত প্রযুক্তি মেলার ব্যাস্তবায়ন করেছেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা।০১৭১৬১৭২০৭৯
© দৈনিক চেতনার কন্ঠ