প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 10, 2026 ইং
চিওড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

সাবের হোসেন সৌরভ
বুধবার ( ১০ জুন, ২০২৬) আনুমানিক রাত ৯ টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে ছুরিকাঘাতের ঘটনায় হৃদয় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা রাজিবসহ কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েতুল্লাহ (হেদু)-এর ছোট ছেলে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা রাজিব, নবী, মমীন এবং তাদের কয়েকজন সহযোগী এ হামলায় জড়িত ছিলেন। তারা হৃদয়কে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
© দৈনিক চেতনার কন্ঠ