প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 3, 2026 ইং
তানোরে খাড়ির ধারে থেকে বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
রাজশাহীর তানোরে খাড়ির ধারে থেকে এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া ও বইছে হত্যার গুঞ্জন। এ ঘটনাটি ঘটেছে,উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছাঐড় মোহাম্মদ আলীপুর গ্রামে। নিহত মহিলার নাম সোনাভান(৮০)। সে মোহাম্মদ আলীপুর গ্রামের কমিনের স্ত্রী।
ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত সকালে ছাগল চরাতে যান। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খোজাখুজি শুরু করেন। তার কোন খোঁজ পায়না। কিন্তু সন্ধ্যার দিকে এলাকার লোকজন সোনাভানের লাশ খাড়ির ধারে দেখতে পেয়ে বাড়ির লোকজন কে খবর দেন।
এসময় পরিবারের লোকজন খবর পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে গ্রামের লোকজনের মুখে বইছে এটা পরিকল্পিত হত্যা করা হয়েছে।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পোস্টমর্টেমের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।পোস্টমর্টেম রির্পোট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।
© দৈনিক চেতনার কন্ঠ