প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2026 ইং
রাজৈরে উমার খালি গ্রামের জমশের মোল্লার দোয়ার আবেদন

স্টাফ রিপোর্টার।
মাদারীপুর রাজৈর উপজেলা বদর পাশা ইউনিয়নের উমার খালি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম --- মোল্লার ছেলে জমশের মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
সাথে সাথে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করে মোটা মুটি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ও আমার ময়মুরুবী এবং এলাকাবাসীর দোয়ার বরকতে সুস্থ হতে উঠে ।
আমার বড় মেয়ে আমার সুস্থতা কামনা করে জানের সাদকা হিসেবে একটি গরুর মাংস গরিব মানুষের মধ্যে দিবার অঙ্গীকার করে।
সে উপলক্ষে আজ ৮ ই মে রোজ শুক্রবার সকালে জানের সাদকা হিসেবে একটি গরুর মাংস গরিব দুঃস্থ অসহায় ও এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়।
গরিব অসহায় এলাকা বাসী গরুর মাংস কিনে খাবার যাদের সমর্থ নাই, তাঁরা গরুর মাংস পেয়ে খুব খুশি হয় , এবং মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করে।
আজকের এই মহতী উদ্যোগের কারণে এলাকার সর্বস্তরের মানুষ খুবই খুশি।
এছাড়াও তিনি এলাকার গরিব অসহায় মানুষের পাশে সব সময় থাকে। প্রাই তিনি গরিব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে, এলাকার মসজিদ মাদ্রাসা উন্নয়নে নিজেকে সব সময় নিয়োজিত রাখে।
পরিশেষে সকলের কাছে তার মা, বাবা নিজেদের জন্য দোয়া কামনা করে।
© দৈনিক চেতনার কন্ঠ