প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 25, 2026 ইং
কচাকাটায় বৃষ্টি ও ঘূর্ণিঝড়, শ্রমজীবী মানুষের কাজে ব্যাঘাত
কচাকাটায় বৃষ্টি ও ঘূর্ণিঝড়, শ্রমজীবী মানুষের কাজে ব্যাঘাত
কচাকাটা প্রতিনিধি: মোছাঃ জোসনা খাতুন
কুড়িগ্রামের কচাকাটা থানা এলাকায় শনিবার (২৫ এপ্রিল) সকালে বৃষ্টি ও দমকা হাওয়াসহ ঘূর্ণিঝড়ের কারণে জনজীবনে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ৮টার দিকে আকাশ ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পর আকাশ আরও অন্ধকার হয়ে গেলে হালকা বাতাস শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাতাসের গতি বাড়তে থাকে। পরে সকাল প্রায় ৯টার দিকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। হঠাৎ এই বৃষ্টি ও ঝড়ের কারণে এলাকার শ্রমজীবী মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে। বিশেষ করে অনেক কৃষক তাদের ক্ষেতের ভুট্টা কাটার কাজ করছিলেন। কিন্তু আকস্মিক বৃষ্টি শুরু হওয়ায় তারা ভুট্টা সংগ্রহ করে বাড়িতে নিতে পারেননি।
কৃষকদের আশঙ্কা, যদি এভাবে টানা বৃষ্টি চলতে থাকে তবে ক্ষেতের ভুট্টার ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। স্থানীয়রা জানান, আবহাওয়া স্বাভাবিক হলে কৃষকরা দ্রুত তাদের ফসল ঘরে তোলার চেষ্টা করবেন। এদিকে ঝড় ও বৃষ্টির কারণে এলাকায় স্বাভাবিক কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয়।
© দৈনিক চেতনার কন্ঠ