প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 17, 2026 ইং
দৈনিক চেতনার কন্ঠ

তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নওগাঁয় শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান এর উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় ছোট যমুনা নদীর দুই পাড়ের এলাকায় কর্মসূচি পরিচালনা করা হয়।
অভিযানে আশপাশের পরিবেশ পরিষ্কার করা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরিস্কার - পরিচ্ছন্নতা অভিযানে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, নদীর পাশ ও চারপাশের পরিবেশ পরিস্কারের মাধ্যমে শুধু ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো ভয়াবহ রোগ প্রতিরোধই নয় আমাদের নওগাঁকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে হবে। নদীর দুপাশ পরিস্কার করে নদীর সৌন্দর্য ও এর নাব্যতা রক্ষা ও শহরের মধ্যে জমে থাকা ময়লা পরিষ্কার করে শহরের সৌন্দর্য রক্ষায় সকলকে সচেতন হওয়ার ও আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকিরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান সংসদ সদস্য।
© দৈনিক চেতনার কন্ঠ