প্রিন্ট এর তারিখঃ Jun 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2026 ইং
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আলেফ উদ্দিন
নাগেশ্বরী, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ থানা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে কচাকাটা কলেজ হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার আমীর মাওলানা মোঃ এনামুল হক সাহেব।
বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আমিনুর রহমান, বায়তুলমাল সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জনাব মোঃ মইনুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ, কচাকাটা থানা শাখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ আলেফ উদ্দিন, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, কচাকাটা থানা শাখা।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তারা সমাজে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, রমজান আত্মগঠন ও নৈতিক উন্নয়নের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়ভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব। তারা তরুণ প্রজন্মকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন এবং মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়।
© দৈনিক চেতনার কন্ঠ