প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
কুড়িগ্রামে ‘আর্ন লিভ লিভ’-এর পক্ষ থেকে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার আয়োজন
আব্দুর রহমান
পবিত্র মাহে রমজানের সহমর্মিতা ও সম্প্রীতির চেতনায় কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে সামাজিক সংগঠন আর্ন এন লিভ–এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার বিতরণ কার্যক্রম-২০২৬।
সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে প্রায় দুই শতাধিক অসহায়, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ‘প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
কর্মসূচিটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি। আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ধারণ করে মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইফতার গ্রহণ করতে আসা স্থানীয় কয়েকজন বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এক শ্রমজীবী ব্যক্তি জানান, “রোজার দিনে ইফতার পেয়ে খুবই উপকার হয়েছে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।” আরেকজন বলেন, “রমজানে এ ধরনের আয়োজন আমাদের মতো মানুষের জন্য অনেক বড় সহায়তা।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, টেকসই কর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে আর্ন এন লিভ। এরই ধারাবাহিকতায় রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই ইফতার আয়োজন করা হয়।
আয়োজকরা ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
© দৈনিক চেতনার কন্ঠ