ঢাকা | বঙ্গাব্দ

বানিয়াচং বড়বাজারে জমে উঠেছে ঐতিহ্যবাহী পৌষ মেলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
বানিয়াচং বড়বাজারে জমে উঠেছে ঐতিহ্যবাহী পৌষ মেলা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ :

হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উপজেলা বানিয়াচংয়ের বড়বাজারে শুরু হয়েছে বহুপ্রতীক্ষিত ও লোকজ ঐতিহ্যে ভরপুর পৌষ মেলা। শীতকালীন এই আয়োজন গ্রামীণ জনজীবনের রঙ ছড়িয়ে দিয়েছে পুরো বড়বাজার এলাকায়।  

 আজ ১১ জানুয়ারি (রবিবার ) ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ থেকে  শুরু হওয়া এই মেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ সকল বয়সী মানুষের উপস্থিতিতে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ।

মেলায় বসেছে হস্তশিল্প, খেলনা, পিঠা-পুলি, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ-বেতের সামগ্রী, দেশীয় খাবারের স্টলসহ নানা ধরনের দোকান। ছোটদের জন্য রয়েছে নাগরদোলা, ঘোড়ার গাড়ি, জাদু খেলা ও পুতুল নাচের মতো বিনোদনের ব্যবস্থা।

স্থানীয়রা জানান, পৌষ মাসের এই মেলাকে ঘিরে প্রতিবছর যেন উৎসবের আমেজ তৈরি হয়। এটি কেবল একটি কেনাকাটার মেলা নয়—বরং গ্রামের মানুষদের মিলনমেলা, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রতীক।

মেলার আয়োজকরা বলেন, প্রতিবছরের মতো এবারও নানা ধরনের দোকান ও স্টল বসেছে। থাকছে নাগরদোলা, পুতুলনাচ, জাদু প্রদর্শনীসহ নানা গ্রামীণ বিনোদনের আয়োজন।

একাধিক দর্শনার্থীরা বলেছেন, এই মেলা শুধু কেনাকাটার নয়, এটি আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার একটি মাধ্যম।  

বড়বাজারের এই জমজমাট আয়োজন এখন বানিয়াচংয়ের মানুষের উৎসবমুখর মিলনস্থল হয়ে উঠেছে।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’