ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ব তামাকমুক্ত দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2026 ইং
বিশ্ব তামাকমুক্ত দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
রাজশাহী প্রতিনিধি :

প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন, রাজশাহীর উদ্যোগে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
র‍্যালিতে প্রধান অতিথি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে অংশগ্রহণ করেন মোহাম্মদ নাঈমুল হাছান। এ সময় উপস্থিত ছিলেন কাজী শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন ও সচেতনতামূলক বার্তা নিয়ে অংশ নেন।
র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ প্রজন্মকে এ ধরনের আসক্তি থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তামাকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এ সময় রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও তামাকমুক্ত সুস্থ সমাজ গঠনে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে জেলা পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ