জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ থেকে বৈরাগীহাট সড়কে সামাজিক বনায়নের প্রায় ২০০ থেকে ২৫০টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে সংঘবদ্ধ একটি চক্র এসব গাছ কেটে সরিয়ে নিচ্ছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় গাছের ডালপালা ও মাথা কেটে ফেলা হয়, পরে গভীর রাতে পুরো গাছ কেটে নেওয়া হয়। সকালে গিয়ে দেখা যায় শুধু গাছের গুঁড়ি পড়ে আছে।
গাছ দেখভালের দায়িত্বে থাকা ফেরদৌস রহমান জানান, একাধিকবার অভিযোগ দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে দুর্বৃত্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা জানান,সামাজিক বনায়নের গাছ রক্ষায় প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গাছ কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন–এর নেতারা গাছ নিধনের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।
১৮.০৫.২৬
সেলিম হোসেন রুবেল,
জয়পুরহাট
০১৭৩৫৯৯২৪২২
দৈনিক চেতনার কন্ঠ