ঢাকা | বঙ্গাব্দ

পুঠিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
পুঠিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা স্টাফ রিপোর্টার :

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারিভাবে বোর ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন (রাজশাহী-৫ পুঠিয়া- দুর্গাপুর) এর সাংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

উপজেলা খাদ্য বিভাগ এর তথ্য মতে, চলতি মৌসুমে বোর ধান তিন শত ৩ মে, টন সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। বোরো ধান সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত। 

প্রতি মন ধানের মূল্য ধরা হয়েছে ১৪৪০ টাকা হারে। ধানের যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার তার মধ্যে রয়েছে চিটা মুক্ত ধান, সুন্দর এবং পরিষ্কার, পাশাপাশি আদ্রতা থাকা লাগবে ১৪ শতাংশ।

১৪ মে বেলা ১২ সময় উপজেলা খাদ্য বিভাগে আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। 

এসো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল সালাম বিশ্বাস। উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ, পুঠিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, এছাড়াও উপস্থিত ছিলেন জিউপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি শ্যামল কুমার। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি (পুঠিয়া – দুর্গাপুর) সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহ ক্ষেত্রে যেন কোন প্রকার অনিয়ম না হয় । সে বিষয়টি যেন সঠিকভাবে দেখা হয়। 

এ ছাড়াও তিনি ভালো এবং গুণগতমান যাচাই করে ধান সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রকৃত কৃষকের থেকে যেন ধান সংগ্রহ করা হয় এ বিষয়টি সব সময় অবগত থেকেই যেন ধান সংগ্রহ সম্পন্ন করা হয় বলে তিনি জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন