ঢাকা | বঙ্গাব্দ

খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে শাপলা গণণহত্যার বিচার দাবিতে প্রতিবাদি মিছিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে শাপলা গণণহত্যার বিচার দাবিতে প্রতিবাদি মিছিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আনোয়ার হোসেন স্টাপ রিপোর্টার। 

ঢাকা, ৫ মে ২০২৬:

২০১৩ সালের ৫ মে সংঘটিত শাপলা গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ঢাকা মহানগর পশ্চিম ও উত্তর শাখার উদ্যোগে রাজধানীতে পৃথক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে বিকাল ৫টায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে টাউন হল পর্যন্ত এক প্রতিবাদী র‍্যালি অনুষ্ঠিত হয়।

 র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মোহাম্মদ দিদারুল ইসলাম বলেন, “ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রতিটি বড় পরিবর্তনের পেছনে একটি রক্তাক্ত অধ্যায় থাকে। ৫ই মে ২০১৩ সেই ধরনের একটি ইতিহাস, যা পরবর্তীতে দেশের রাজনৈতিক পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে।”

তিনি আরও বলেন, “যদি জুলাই গণহত্যার তদন্ত কমিটি গঠন করা হয়, তাহলে শাপলা গণহত্যার তদন্ত কমিটি কেন গঠন করা হবে না?”
এবং ৫ মে’র ঘটনায় জড়িত সকলকে—প্রত্যক্ষ ও পরোক্ষভাবে—বিচারের আওতায় আনার দাবি জানান।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী মিছিলটি সভাপতি শাহ আহমাদুল্লাহ মাহমুদের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জসিম উদ্দিন রোডে গিয়ে সমাপ্ত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নিয়ামতুল্লাহ আমিন বলেন,

“জুলাই বিপ্লবের আত্মিক পটভূমি তৈরি হয়েছিল শাপলা চত্বরে ঝরা প্রতিটি ফোঁটা রক্তের মাধ্যমে। তাই শাপলা গণহত্যার বিচার নিয়ে যারা গড়িমসি করবে, তারা মূলত জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবে এবং দেশের মুসলিম সত্তার বিরুদ্ধেও অবস্থান নেবে।”

তিনি দ্রুত বিচার কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে শাহ আহমাদুল্লাহ মাহমুদ বলেন, “শাপলার চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সবসময় সচেষ্ট থাকবে, ইনশাআল্লাহ।”

উভয় কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ