ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে দায়িত্ব পেলেন “জুলাই যুদ্ধা” মাকলুব ভূঁইয়া

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে দায়িত্ব পেলেন “জুলাই যুদ্ধা” মাকলুব ভূঁইয়া ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ মোসাদ্দেক হোসেন 

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত তরুণ ছাত্রনেতা মাকলুব ভূঁইয়া। তার এই দায়িত্বপ্রাপ্তি সংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সঞ্চার করেছে।

একই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাহফুজু-উর রহমান লিপকন। নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা করা হচ্ছে।

সংগঠনের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্ররাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি ও নেতৃত্বগুণ ইতোমধ্যে সহকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।

জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে মাকলুব ভূঁইয়া “জুলাই যোদ্ধা” হিসেবে পরিচিতি লাভ করেন। রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, ছাত্রসমাজকে সংগঠিত করা এবং দলের আদর্শ প্রচারে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে জানান সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মাকলুব ভূঁইয়া বলেন, “দলের প্রতি আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করবো। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো।”

ছাত্রদলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব