ঢাকা | বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে পুলিশের সাঁড়াশি অভিযান: ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
বোরহানউদ্দিনে পুলিশের সাঁড়াশি অভিযান: ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মো হেলাল উদ্দিন সজীব ভোলা জেলা প্রতিনিধি : 

০২ মে, ২০২৬ইং
ভোলার বোরহানউদ্দিনে থানা পুলিশের এক সফল অভিযানে ৭০০ (সাতশত) পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (০২ মে) সন্ধ্যায় উপজেলার টবগী ইউনিয়ন থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই ( নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন হাওলাদারও তাঁর সঙ্গীয় ফোর্স টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৯নং ওয়ার্ডে অভিযান চালায়।
সন্ধ্যা ৬:৪৫ ঘটিকার সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেনের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৭০০ শত পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ তাকে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের চৌকস দলটি।

আটককৃত আসামিরা হলেন:
১. মোঃ জাকির হোসেন (৩৮) পিতা- মৃত বাদশা মিয়া।
২. তাসলিমা বেগম (৩৫),স্বামী- মোঃ জাকির হোসেন।
উভয়ই বোরহানউদ্দিন থানার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ভোলা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ