স্টাফ রিপোর্টার ।
মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর ১ লা মে বিশ্ব জুড়ে পালিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের একটি ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো হে মার্কেটে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলি ও আত্মত্যাগের স্মরণে এই দিনটি পালিত হয় [১, ২, ৬]। এটি শ্রমিক শ্রেণির ঐক্য, সংগ্রাম এবং শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের প্রতীক । আজ ০১ মে রোজ শুক্রবার সকাল ১০ টার সময় রাজৈর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে রালী অনুষ্ঠিত হয়েছে। উত্তর র্যালি টি রাজৈর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ অফিসের সামনে এসে সমাপ্তি হয় । উক্ত রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, সাবেক পৌর কাউন্সিলর আহমেদ কাজী, এবাদত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইমতিয়াজ শেখ, সাধারণ সম্পাদক মোঃ এনজেদ হাওলাদার, এবং রাজৈর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ । উক্ত রেলি অনুষ্ঠানে সমস্ত শ্রমিকরা স্লোগান দেয় দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে দিতে হবে, শ্রমিকের ঘাম শুকানোর আগে ন্যায্য মজুরি পরিশোধ করতে হবে, রাজৈর উপজেলা নির্বাহী শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে আন্তর্জাতিক মে দিবস কে সফল করে তোলে । অন্যদিকে রাজৈর উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের আরেকটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেপ করে।
দৈনিক চেতনার কন্ঠ