জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
ফোন:01608783515
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে র্যাব-১৪ এর সিপিএসসি’র পরিচালনায় এক গোপন মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ৪ জন মাদককারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় একটি প্রাইভেটকার (Probox) তল্লাশি করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ সাদ্দাম সরকার (৩৩), মোজাম্মেল (২২), মোঃ আলা উদ্দিন মিয়া (২০) এবং মোঃ নয়ন সরকার (১৯)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। অভিযানে গাড়িটির বডির সাথে কৌশলে ফিটিং করা অবস্থায় থাকা ২৫ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দৈনিক চেতনার কন্ঠ