ঢাকা | বঙ্গাব্দ

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
রাজৈর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


 স্টাফ রিপোর্টার ।

এবারের প্রতিপাদ্য বিষয়  পুষ্টি বৈষম্যের দিন শেষ, পড়বো স্বনির্ভর বাংলাদেশ। ২৩ এপ্রিল রোজ বৃহষ্পতিবার সকাল ১০ টার সময় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শামীম আক্তার এর সভাপতিত্বে পুষ্টি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।  উক্ত পুষ্টি দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক। তিনি পুষ্টি দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত অভিভাবক উদ্দেশ্য করে বিস্তারিত আলোচনা করে। উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শামীম আক্তার । তিনি আরও বলেন খাবার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে,শাখ সবজি বেশি বেশি করে খেতে হবে, দুধ ডিম এই ধরনের পুষ্টি জাতীয় খাবার বাচ্চাদের খাওয়াতে হবে। পুষ্টি দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অপূর্ব গাইন, রাজৈর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন সহকারী মেডিকেল অফিসার ডাঃ সোয়েব হোসেন, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত সুধী সমাজ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ